সেবিকাসংকটে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবিকাসংকটে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনে আবাসিক রোগীদের ওয়ার্ডটি চালুর দেড় মাসের মাথায় বন্ধ হয়ে গেছে। ৫০ শয্যার এই কমপ্লেক্সে সেবিকার ১৭টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ছয়জন। কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এহসানুল হক জানান, জানুয়ারি মাসে আবাসিক ওয়ার্ড চালু করা হয়। কিন্তু সেবিকাসংকটে ওয়ার্ডটি বন্ধ রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য প্রশাসক (সিভিল সার্জন) দীন মোহাম্মাদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কাজ হচ্ছে না। তাড়াইল প্রতিনিধি