সেমির দ্বিতীয় লেগে অনিশ্চিত স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঘাতের কারণে বুধবার বার্সেলোনার বিপক্ষে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অনিশ্চিত ইন্টার মিলানের ওয়েসলি স্নাইডার। তিনি পায়ের আঘাতে ভুগছেন। ইন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে হল্যান্ড জাতীয় দলের এ ফুটবলারের পায়ের আঘাত এত দ্রুত সারবে কি না, এ নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।গত শনিবার সিরি ‘আ’-তে আটলান্টার বিপক্ষে জয় পায় ইন্টার। সে ম্যাচে প্রথমার্ধের পর মাঠে নেমে পায়ে আঘাত পান রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার।