সেরা আবিষ্কার
২০১০ সাল ছিল কারিগরি প্রযুক্তিতে উৎকর্ষের বছর। আইপ্যাড ও আইফোন, যা-ই বলা হোক না কেন, তা এনে দিয়েছে টেলিযোগাযোগ বা প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তিকে টেলিযোগাযোগ প্রযুক্তির সঙ্গে মিলিয়ে মানুষের কর্মমুখর জীবন হয়ে উঠেছে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময়। এ বছরই তৈরি হয়েছে পানিবিহীন এক কাপড় ধোয়ার যন্ত্র, তৈরি হয়েছে হাইড্রোজেন জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতার ধাক্কা সামলাতে উদ্ভাবিত হয়েছে গরু, মোষের চর্বি দিয়ে উৎপাদিত বায়ো-ডিজেলচালিত ট্রেন। সব মিলিয়ে ২০১০ সালকে প্রযুক্তিগত উৎকর্ষে ও উদ্ভাবনে এক মাইলফলক বছর হিসেবেই চিহ্নিত করা যেতে পারে। আইপ্যাড২০১০ সালে অ্যাপেলের আইপ্যাড বিশ্বের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগের ক্ষেত্রে নিয়ে এসেছে আশ্চর্য অগ্রগতি। এটি সহজে বহনযোগ্য একটি ব্যক্তিগত কম্পিউটার। এর আগেও মাইক্রোসফট ‘স্লেট সাদৃশ’ ছোট ব্যক্তিগত কম্পিউটার বাজারে এনেছে। তবে সেটি তেমন একটা জনপ্রিয়তা পায়নি। অ্যাপেলই প্রথম প্রতিষ্ঠান, যারা কেবল আঙুল ব্যবহার করে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করেছে মানুষকে। আইপ্যাডের মাধ্যমে টেলিযোগাযোগ থেকে শুরু করে একটি ব্যক্তিগত কম্পিউটারের যাবতীয় কাজ সম্পাদন সম্ভব। ছবি তোলা ও ভিডিও ধারণের কথা না হয় বাদই থাকল। আইপ্যাডকে ২০১০ সালের ইলেকট্রনিক জগতের সবচেয়ে বৈপ্লবিক উদ্ভাবন হিসেবে ইতিমধ্যেই অভিহিত করেছেন অনেকেই।অ্যামাজন কিন্ডেলসবছরের অন্যতম উদ্ভাবন এই ইলেকট্রনিক যন্ত্রটি। অ্যামাজন ডটকমের উদ্ভাবিত এই যন্ত্রটি দিয়ে আপনি একাধারে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে আপনার অফিসের বিভিন্ন কাজও করতে পারেন ঘরে বসেই। এটা এতটাই হালকা যে আপনি যেকোনো জায়গায় একে বহন করে নিয়ে যেতে পারেন অনায়াসেই। ই-বুকের বিভিন্ন সাইটে গিয়ে সেরা বইগুলো ডাউনলোড করে ঘরে শুয়ে-বসেই সেগুলো পড়তে পারেন এই কিন্ডেলসের মাধ্যমে। একবার এর ব্যাটারি চার্জ করলে তা মাস খানেক আপনাকে সেবা দিতে পারে। এই কিন্ডেলস আপনার পকেটের মধ্যেই এনে জমা করতে পারে গোটা একটি লাইব্রেরি কিংবা অফিসকে।সনি আলফা ক্যামেরাসেকেন্ডে ১০টি আলোকচিত্রের কথা কি আগে কেউ ভেবেছিল? মানুষের কল্পনায় হয়তো ব্যাপারটি ছিল, কিন্তু তাকে বাস্তবে নিয়ে এসেছে বিশ্বখ্যাত ইলেকট্রনিক প্রতিষ্ঠান সনি। সনি আলফা ক্যামেরা সাধারণ ডিজিটাল এসএলআর ক্যামেরার চেয়ে আকারে ছোট ও হালকা। ছবি তোলার পাশাপাশি এই ক্যামেরা দিয়ে উচ্চ রেজুলেশনের ভিডিও ধারণ করা যায়। সাধারণ ক্যামেরার সঙ্গে এর পার্থক্য হলো, এতে একটি ট্রান্সলুসেন্ট আয়না সংযুক্ত করা হয়েছে। যার কারণে কোনো ছবি তোলার সময় ক্যামেরাকে বিষয়বস্তুর ঠিক সামনে না নিলেও চলে। সবচেয়ে বড় ব্যাপার হলো এর ছবি তোলার ক্ষমতা। সেকেন্ডে ১০টি ছবির ব্যাপার তো আর হেলাফেলার বিষয় নয়।লুক্সি ভিডিও ক্যামেরাভিডিও ক্যামেরার জগতে দারুণ বিপ্লব সৃষ্টি করেছে এই লুক্সি ভিডিও ক্যামেরা। সাধারণ শ্রবণযন্ত্রের মতো দেখতে এই ক্যামেরা আপনি কানে লাগিয়েই পাঁচ ঘণ্টা পর্যন্ত ভিডিও ধারণ করতে পারবেন। পুরো ভিডিওই হবে অত্যন্ত উচ্চমানের। এই লুক্সি ক্যামেরায় আরও একটি বিশেষ সুবিধা রয়েছে। এর ধারণ করা ভিডিও খুব সহজেই ফেসবুক কিংবা ইউটিউবে তুলে দেওয়া যায়। ব্লুম বক্সসবুজ জ্বালানির কথা বিশ্বে বর্তমানে অনেক বেশি আলোচিত এক বিষয়। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। এর ফলে পৃথিবীময় তৈরি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। এই ব্লুম বক্সের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি দিয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ। গুগল ও ই-বের মতো বিভিন্ন সিলিকন ভ্যালি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই এই ব্লুম বক্সের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করছে। প্রতিটি ব্লুম বক্সের দাম পড়ছে আট হাজার মার্কিন ডলার। হাইড্রোজেন জ্বালানি ছাড়াও ব্লুম বক্সে প্রাকৃতিক গ্যাসও জ্বালানি হিসেবে ব্যবহূত হয়।সূত্র: টাইম