সেরা কর্মীর খোঁজে পুতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সোভিয়েত ইউনিয়নের আদলে রাশিয়ার সেরা কর্মী খুঁজে বের করতে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেরা কর্মী হিসেবে জয়ী ঝালাই শ্রমিক, পাথর শ্রমিক, ইলেকট্রিশিয়ান, খনি শ্রমিক ও লরির চালক ক্যাটাগরিতে নগদ অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের মাধ্যমে আঞ্চলিক প্রতিযোগীদের বাছাইয়ের কাজ শুরু হয়েছে। কর্মীদের উদ্দীপ্ত করতেই এ উদ্যোগ বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে। প্রতি ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগী পাবেন তিন লাখ রুবলস করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে দুই লাখ ও এক লাখ রুবলস করে। প্রসঙ্গত, একসময়ের সোভিয়েত ইউনিয়নে সেরা কর্মীদের নগদ অর্থ বোনাস দিয়ে পুরস্কৃত করা হতো। সেই অনুপাতে তাঁদের সম্মানও বেড়ে যেত।