সেরা কাহিনিচিত্র ‘ঘুমঘর’, শিল্পী বিপাশা হায়াত ও শতাব্দী ওয়াদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পারফেক্ট-চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার ২০১২’ আয়োজনে এবার শ্রেষ্ঠ কহিনিচিত্র নির্বাচিত হয়েছে ঘুমঘর, শ্রেষ্ঠ অভিনেতা শতাব্দী ওয়াদুদ (ঘুমঘর), শ্রেষ্ঠ অভিনেত্রী বিপাশা হায়াত (হাত বাড়িয়ে দাও)। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন সালাহউদ্দিন লাভলু (এ জার্নি বাই পলিটিক্স)। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার ২০১২’ প্রদান অনুষ্ঠান। এবার আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ আলী খান এবং জাহানারা আহমেদ। তাঁদের প্রত্যেককে দেওয়া হয়েছে ক্রেস্ট এবং চ্যানেল আইয়ের সৌজন্যে ৫০ হাজার টাকার চেক। অন্য পুরস্কারগুলো হলো—কাহিনি ব্রাত্য আমিন (আমি জয়া বলছি), চিত্রনাট্য ফারুক হোসেন (এ জার্নি বাই পলিটিক্স), চিত্রগ্রাহক আরিফুজ্জামান (অনুচ্চারিত দাহ), চিত্র সম্পাদক মাহমুদ দিদার (ঘুমঘর), আবহসংগীত অভিজিত্ দাস (ঘুমঘর), রূপসজ্জা রতন সরকার (ব্ল্যাক আউট), কাহিনিচিত্র (ঘুমঘর)। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক।