সেরা ছাত্রী অপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপি করিম জার্মানির এনহাল্ট বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিভাগের আন্তর্জাতিক স্নাতকোত্তর প্রোগ্রামের আওতায় ২০১১ সালের সেরা ছাত্রী নির্বাচিত হয়েছেন। আর তাই এবার তিনি জার্মান সরকারের একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের পক্ষ থেকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফরম্যান্স’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ৩০ জানুয়ারি বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এক হাজার ইউরো মূল্যমানের এ পুরস্কার এনহাল্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আইনার ক্রেটসলারের মাধ্যমে অপির হাতে তুলে দেওয়া হয়। জার্মানির একটি স্থানীয় পত্রিকায় নিজের অনুভূতি জানাতে গিয়ে অপি করিম সহপাঠী এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।