সেরা পশুপ্রেমী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালের সেরা পশুপ্রেমী হওয়ার কৃতিত্ব জুটেছে পপতারকা জ্যানেট জ্যাকসনের। পশু অধিকার সংরক্ষণ গোষ্ঠী পেটার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এটি হচ্ছে ‘গ্রিঞ্চ অব দ্য ইয়ার’। পেটার দৃষ্টিতে, এ বছর ফ্যাশন বেছে নেওয়ার ক্ষেত্রে অন্য সব তারকার চেয়ে পশুপাখির প্রতি জ্যানেটের সহানুভূতি ছিল বেশি। অর্থাৎ অনেক তারকাই যেখানে পশুর চামড়া ও পশম ব্যবহার করা বাহারি দামি পোশাক পরে থাকেন, সেখানে নিজেকে আকর্ষণীয় করে তুলতে জ্যানেট তা করেননি। ওয়েবসাইট।