সেরা বইয়ের পুরস্কার পেল প্রথমা প্রকাশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের অমর একুশে গ্রন্থমেলায় ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১৩’ পেয়েছে প্রথমা প্রকাশন। সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের লেখা উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে বইটি প্রকাশের জন্য বাংলা একাডেমী প্রথমা প্রকাশনকে এ পুরস্কার দেয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বইমেলার সমাপনী অনুষ্ঠানে মেলামঞ্চে প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ এ পুরস্কার গ্রহণ করেন।উল্লেখ্য, ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় ক্লিনটন বি সিলির আ পোয়েট অ্যাপার্ট গ্রন্থের অনুবাদ অনন্য জীবনানন্দ প্রকাশের জন্য প্রথমা প্রকাশন ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১২’ পেয়েছিল।