সেরা ‘সেলিব্রেটি’ মা মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাবল ডটকম পরিচালিত এক জরিপে সেরা ‘সেলিব্রেটি’ মায়েদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন খবরে বলা হয়েছে, মিশেলের পরবর্তী স্থানটি পেয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জোলি-ব্র্যাড পিটের সন্তান সংখ্যা এখন ছয়। ভালো মা-বাবা হিসেবে হলিউডে বেশ আলোচিত ও পরিচিতও বটে তাঁরা। জরিপের ফলাফল অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন যথাক্রমে কৌতুক অভিনেত্রী টিনা ফে এবং অভিনেত্রী জেনিফার গার্নার।