সেরাদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখিত পরীক্ষায় সচেতনতা জরুরিপ্রশান্ত কুমার দাশ২৮তম বিসিএসে প্রথম।বর্তমানে সহকারী কমিশনার ও নির্বাহীম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।বিসিএসের লিখিত পরীক্ষায় আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ, এবারের লড়াই সেরাদের নিয়ে। তাই প্রতিটি পরীক্ষাই দিতে হবে ভালোমতো প্রস্তুতি নিয়ে। বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পাওয়া যায়। তাই সাহিত্য অংশে কবি-সাহিত্যিক ও তাঁদের রচিত সাহিত্য নিয়ে আলোচনায় দক্ষ হতে হবে। দ্বিতীয় পত্রে ব্যাকরণের নানা দিক যেমন—কারক, সমাস ও বাগধারা ইত্যাদি জানা জরুরি। দুটি রচনা লিখতে হয় দ্বিতীয় পত্রে। একটি হিন্সসহ, আরেকটি হিন্স ছাড়া। আসতে পারে সাম্প্রতিক কোনো প্রেক্ষাপট বিষয়ে রচনা। তাই এসব বিষয়ে জানা চাই। ইংরেজি প্রথম পত্রে দ্বিতীয় পত্রের তুলনায় নম্বর তোলা যায় অনেক বেশি সহজে। এখানে গ্রামারের নানা বিষয়ে প্রশ্ন হতে পারে। তাই ভয়েস, ন্যারেশন, ট্রান্সসেলেশন ইত্যাদি যাতে দ্রুত, নির্ভুলভাবে করা যায়, সেদিকে খেয়াল রাখা উচিত। দ্বিতীয় পত্রেও দুটি বিষয়ে রচনা লিখতে হবে। থাকবে দরখাস্ত বা চিঠি, যা লিখতে অবশ্যই একটু গতানুগতিক ধারার বাইরে যাওয়া উচিত। শব্দ আর বাক্য তৈরিতে সচেতন থাকতে হবে। তাই এ সময় ঘরে বসে ফ্রি হ্যান্ডরাইটিং চর্চা করা যায়। এতে দ্বিতীয় পত্রে নম্বর তোলা সহজ হবে। বাংলাদেশ বিষয়ে সাধারণ জ্ঞানের জন্য দেখতে পারেন দেশের সমস্যা ও সম্ভাবনার নানা দিক। দেশের গ্যাস, শিল্প, শিক্ষা ও পর্যটনবিষয়ক ধারণা রাখুন। দ্বিতীয় অংশের উত্তর দিতে সংবিধান ও রাজনীতির দিকে চোখ বোলাতে পারেন। গণিতের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বই থেকে চর্চা করুন। বিজ্ঞানবিষয়ক পরীক্ষার জন্য নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর বইয়ের খুঁটিনাটি সূত্র ইত্যাদি দেখে নিতে পারেন। আন্তর্জাতিক বিষয়ে এক দেশের সঙ্গে আরেক দেশের মধ্যকার দ্বন্দ্ব, সম্পর্ক, সাম্প্রতিক আলোচনা ইত্যাদি দেখে নিন। কারণ, এখান থেকেই বেশি প্রশ্ন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, লিবিয়া এখন একটা বড় ইস্যু। এখান থেকেও প্রশ্ন হওয়া আশ্চর্যের কিছু নয়। প্রতিটি পরীক্ষার জন্য সময়ের বিষয়টি খেয়াল রাখতে পরীক্ষার হলে। সবার জন্যশুভ কামনা।সিলেবাস ধরে পড়তে হবেসানজিদা ইয়াসমিন২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম। বর্তমানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ।এখন আর কোনোভাবেই সময় নষ্ট করা উচিত নয়। তাই সিলেবাস ধরে ধরে পড়ে ফেলুন। কারণ সিলেবাসের বাইরে সাধারণত খুব কম প্রশ্ন আসে। সারাংশ ও এককথায় প্রকাশসহ বাংলা ব্যাকরণ অংশে জোর দিয়ে ভালো নম্বর পেতে পারেন। বাংলা ও ইংরেজি রচনা উভয় ক্ষেত্রেই সমসাময়িক কোনো ঘটনা, ইতিহাসনির্ভর অথবা সরকারি নীতিমালা নিয়ে হতে পারে। ভালো নম্বর পেতে ইংরেজির কারেকশন, রাইট ফর্ম ভার্ব-সংক্রান্ত প্রশ্নের উত্তর সঠিক হলে ভালো নম্বর ওঠে। এ সময় টেনশন অবশ্যই হবে। তবে সেটাকে ধারেকাছে ঘেঁষতে দেবেন না। বাংলাদেশ বিষয়ে নানা ঘটনা এবং সাম্প্র্রতিক সংশোধনী বা পরিবর্তনসহ সংবিধান বিষয়ে জোর দিন। দৈনিক সংবাদপত্র থেকে কলাম এবং দেশ-বিদেশের ঘটনাগুলো পড়ে ফেলুন নিয়ম করে প্রতিদিন। আন্তর্জাতিক শ্রম বাজার, অর্থনীতি, রাজনীতি, জাতিসংঘ, সার্ক, ন্যাটো ইত্যাদি বিষয়ে খোঁজখবর রাখুন। এ ক্ষেত্রে এখানে ছোট ছোট টীকা বা প্রশ্ন হতে পারে। এগুলোর উত্তর দিতে চেষ্টা করুন, ভালো নম্বর আসবে। পরীক্ষার হলে সময়ের বিষয়টি মাথায় রেখে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যান। অঙ্কে ভালো করতে অষ্টম ও নবম-দশম শ্রেণীর বই থেকে চর্চা করতে পারেন। তাড়াহুড়া না করে বুঝেশুনে আইকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। বিজ্ঞানে বেশি নম্বর ওঠে। তাই কোনো বিষয়ে একটু খারাপ হলে বিজ্ঞানে ভালো করে তা পুষিয়ে নিতে পারেন। পড়ার সব প্রস্তুতি আগেই শেষ করে ফেলুন; যাতে পরীক্ষার সময় তাড়াহুড়ো না করা লাগে। দেখবেন, আপনিই সফল হয়েছেন।শুভেচ্ছা সবাইকে।