চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে রিয়েলিটি শো সেরাদের মহাযুদ্ধ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। কথা হলো তাঁর সঙ্গে। অনুষ্ঠানটির নাম ‘সেরাদের মহাযুদ্ধ’ কেন?চ্যানেল আইয়ে আছে নাচ, গান, অভিনয়, কবিতা, রান্না, আবৃত্তিসহ অনেক ক্ষেত্রের সেরা কয়েকজন তরুণ। শুরুতে ভেবেছিলাম, এসব সেরাকে কীভাবে একসঙ্গে করা যায়। আবার তাঁদের মধ্য থেকে কীভাবে একজন সেরাকে নির্বাচন করা সম্ভব। এ কারণেই অনুষ্ঠানটির নাম সেরাদের মহাযুদ্ধ। যেহেতু ভাবনাটা একেবারেই নতুন, তাই শুরুতে সেরাদের বোঝাতে একটু কষ্ট হয়েছিল। সবার ধারণা, তাঁরা তো এমনিতেই সেরা, এখন যদি আবার প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যায়! এ রকম অনেক বিষয় কাজ করেছিল। পরে আমরা তাঁদের বোঝাতে পেরেছি।এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যটা কী?সেরাদের মধ্য থেকে একজনকে সেরা হিসেবে বের করা আর এর মধ্য দিয়ে দর্শককে আনন্দ দেওয়া। এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, সেটা যথেষ্ট ইতিবাচক। মনে হচ্ছে, অনুষ্ঠানটি দর্শকদের ভালোই লেগেছে। সেরাদের মধ্য থেকে একজন সেরাকে বের করার প্রক্রিয়াটা কেমন হবে?চ্যানেল আইয়ে এ পর্যন্ত যত প্রতিযোগিতা হয়েছে তার সব সেরারাই রয়েছেন। নাচের যে সেরা, সে গানে সেরা না-ও হতে পারে। আবার যে গানে সেরা, সে অভিনয়ে সেরা না-ও হতে পারে। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে থাকছেন তিনজন করে। পরের পর্বে একজন বাদ পড়বেন। সর্বশেষ থাকবেন একজন। তিনি হবেন সেরাদের সেরা। তাঁকে সব বিষয়ে কমবেশি অলরাউন্ডার বলতে পারেন।নতুন আর কোনো অনুষ্ঠানের ব্যাপারে কিছু ভেবেছেন?একটা অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। সবকিছু মোটামুটি চূড়ান্ত হয়েছে। কিছু অনুমতির ব্যাপার আছে। অনুষ্ঠানটির ভাবনাটা হলো ‘সাধারণ মানুষের অসাধারণ গল্প’। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশের কিছু সাধারণ মানুষের অসাধারণ কিছু সত্য গল্প উপস্থাপন করা হবে।