সেরুয়া উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলহাজ মমতাজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মির্জাপুর ইউপি সদস্য আসাদুজ্জামান, হাফিজুর রহমান, মো. শাহ জামাল, আবদুর রশিদ, শিক্ষক জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, ছামসুল হক, নার্গিস আকতার, শহিদুল ইসলাম প্রমুখ।