সেলিনা বাহার জামান স্মারক বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ঐতিহ্যসচেতন মানুষ ছিলেন সেলিনা বাহার জামান। তিনি সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে, আপন মনের মাধুরী মিশিয়ে, একান্ত ভালোবাসায় যেসব স্মারকগ্রন্থ প্রকাশ করে গেছেন, আগামী প্রজন্ম তাঁর সেই অসামান্য অবদানের কথা মনে রাখবে। বিশিষ্ট লেখক ও সংস্কৃতিকর্মী সেলিনা বাহার জামানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সেলিনা বাহার জামান স্মরণে: আনন্দ সর্বকাজে সর্বজীবনে’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা। পশ্চিমবঙ্গের প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা দেন। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।