সেলিম আল দীন স্মরণে ঢাকা ও চট্টগ্রামে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যজন সেলিম আল দীনের মৃত্যুদিবস ১৪ ফেব্রুয়ারি। দিনটি স্মরণে ঢাকা ও চট্টগ্রামে স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকায় ১৩ ফেব্রুয়ারি থেকে চার দিনের উৎসব আয়োজন করছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী, আর চট্টগ্রামে সেলিম আল দীন ফাউন্ডেশন ও নাট্যধার। আয়োজক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ জানান, ঢাকায় চার দিনের উৎসবে থাকছে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক কীত্তনখোলা, বুনন থিয়েটারের নাটক চাকা এবং দিনাজপুরের কবিগান। আর এগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। হলের সামনের লবিতে প্রতিদিন থাকবে সেলিম আল দীনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী।১৪ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় নাট্যশালার কনফারেন্স হলে হবে ‘সেলিম আল দীন স্মারক বক্তৃতা’। বক্তৃতা দেবেন অধ্যাপক আফসার আহমেদ।