সেলিম আল দীন স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। ১৪ আগস্ট বাংলাদেশ গ্রাম থিয়েটার কুড়িগ্রাম শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। একক অভিনয়, কবিতা আবৃত্তি ও সেলিম আল দীনের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী।এ সময় অধ্যক্ষ আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন তৌফিক হাসান, আবদুল হান্নান, আসাদুজ্জামান লিংকন প্রমুখ।