সেলিম আল দীন স্মরণোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকার সেলিম আল দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামী ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে স্মরণ উৎসব। ঢাকায় ১৩ ফেব্রুয়ারি থেকে চার দিনের উৎসব আয়োজন করছে সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমী। চট্টগ্রামে সেলিম আল দীন ফাউন্ডেশন, নাট্যধারা এবং প্যান্টমাইম মুভমেন্ট।এ উপলক্ষে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ, বাবুল বিশ্বাস এবং মোহাম্মদ বারী। তাঁরা জানান, ঢাকায় চার দিনের উৎসবে থাকছে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক কীত্তনখোলা, বুনন থিয়েটারের নাটক চাকা ও দিনাজপুরের কবিগান। এগুলো অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। সামনের লবিতে প্রতিদিন থাকবে সেলিম আল দীনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী। এর পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে হবে সেলিম আল দীন স্মারক বক্তৃতা। চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমীতে ১৩ ও ১৪ জানুয়ারি স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে।