সেলিমা রহমানসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মনিরুজ্জামান এ আদেশ দেন। বাকি সাতজনের রিমান্ড ও জামিন উভয় আবেদনই নাকচ করে দিয়েছেন আদালত।গতকাল সোমবার হরতাল চলাকালে গুলশান এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জন নারী নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রাত পৌনে আটটার দিকে গুলশান থানার পুলিশ তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায়। তবে, নির্ধারিত সময়ের পর তাঁদের আদালতে হাজির করায় মহানগর হাকিম মনিরুজ্জামান রিমান্ডের শুনানি নেননি। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে চারটায় শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া এই ১০ নেতা-কর্মী বিএনপির মহিলা দলের সদস্য।