সেলেনার নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার হুমকি পেয়েছেন সেলেনা গোমেজ! হুমকিদাতার নাম টমাস ব্রডনিকি। তবে হুমকি দিয়ে পার পাননি ৪৬ বছর বয়সী এই দুষ্কৃতকারী। আদালত রায় দিয়েছেন গোমেজের কাছ থেকে সব সময় ১০০ হাত দূরে থাকতে হবে তাঁকে! এই হলো গল্প। হ্যাঁ, এমনই এক গল্পনির্ভর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সেলেনা। পরিচালক ডেভ মেয়ারসের নতুন এই ছবির নাম হট মেস। এর কাজ শুরু হবে শিগগিরই। এদিকে আগামী ২৩ নভেম্বর মুক্তি পাচ্ছে সেলেনার নতুন ছবি দ্য মাপেটস।