সেলেনার প্রথম আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলেনা গোমেজ এখন তাঁর টাকাপয়সার হিসাব রাখতে ব্যবস্থাপক নিয়োগ দিয়েছেন; এটা খুব স্বাভাবিক। এমন পরিস্থিতি তো সব সময় ছিল না; এটাও স্বাভাবিক। তবে জীবনের প্রথম আয় দিয়ে যা ইচ্ছা তা করেননি এই তারকা। কী করেছিলেন সেটা দিয়ে? সেলেনা কদিন আগে জানালেন, ‘সেই টাকা দিয়ে বাড়িভাড়া মিটিয়েছিলাম আমি।’ ডিজনির জনপ্রিয় টিভি ধারাবাহিক উইজার্ডস অব ওয়েভারলি প্লেস-এ অভিনয় করে প্রথম আয় করেছিলেন সেলেনা। মা-বাবা তাঁর ক্যারিয়ারের ভালোর জন্য টেক্সাস থেকে বিদায় নিয়ে উঠেছিলেন লস অ্যাঞ্জেলেসে। তবে বাড়িভাড়া গুনতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছিল তাঁদের। সে সময় হাতে চাঁদ হয়ে এসেছিল সেলেনার আয়! এএনআই।