পুরো নাম: ফ্রান্সেস ফ্যাব্রিগাস সোলারডাক নাম: সেসজন্ম: ৪ মে, ১৯৮৭, ভিয়াসার ডি মার, বার্সেলোনাজার্সি নম্বর: আর্সেনালে ৪, স্পেনে ১০অর্জনগোল্ডেন বল ও বুট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০০৩গোল্ডেন প্লেয়ার: উয়েফা ইউরো অনূর্ধ্ব-১৭, ২০০৪উয়েফা টিম অব দ্য ইয়ার: ২০০৬, ২০০৭ইউরো টিম অব দ্য টুর্নামেন্ট: ২০০৮পিএফএ বেস্ট ইয়াং প্লেয়ার: ২০০৮প্রিয় ও অন্যান্যফুটবলার: ডেনিস বার্গক্যাম্প, থিয়েরি অঁরি, রোনালদো, স্টিভেন জেরার্ডআদর্শ: পেপ গার্দিওলামাঠ: সানসিরো, অ্যানফিল্ডঅন্য খেলা: গলফঅন্য খেলার তারকা: রাফায়েল নাদালফুটবলে বন্ধু: টমাস রসিস্কিঅবসর কাটে: ভিডিও গেমস খেলেখাবার: চকলেট (যদিও বেশি খাওয়ার সুযোগ নেই)ফুটবলার না হলে: ফিজিক্যাল ট্রেনার হতাম অথবা বাবার ব্যবসায় জড়াতাম‘বার্সা থেকে কি একটা পাগল ধরে নিয়ে আসা হলো!’ নতুন একটি ছেলেকে প্রথম অনুশীলন সেশনে দেখে এমনই ভাবনা ছিল আর্সেন ওয়েঙ্গারের। পুরো মাঠে পাগলের মতো দৌড়াচ্ছে ছেলেটি, আর চেঁচাচ্ছে ‘ইয়েস, ইয়েস!’ ওই ছেলের আর কী দোষ! মাঠে নামার আগে তার এজেন্ট বলে দিয়েছিল, ‘মাঠে তোমাকে অস্তিত্ব বোঝাতে হবে, ‘‘ইয়েস, ইয়েস’’ করে বল চাইতে হবে বেশি বেশি।’আরও কয়েকটা দিন যাওয়ার পর ওয়েঙ্গারের ধারণা পোক্ত হলো—ছেলেটি আসলেই পাগল। তবে সেই পাগলামিতে খুশিই ওয়েঙ্গার। ছেলেটি যে ফুটবলের পাগল! ফুটবল ছাড়া কিছুই বোঝে না। সেদিনের সেই আনকোরা তরুণ আজ সুপারস্টার। তবে বদলাননি একটুও। মাঠে যতক্ষণ খেলেন বা অনুশীলন করেন, সে সময়টুকু তো আছেই; অবসরেও ফুটবলের ভিডিও দেখেন বা প্লে স্টেশনে ফুটবল খেলেন। যখন শুয়ে থাকেন, তখনো ভাবনায় শুধুই ফুটবল, ‘কী ভুল করলাম, কী করা উচিত!’ তাঁর মেয়েবন্ধু কার্লার দাবি, ‘সেসের জীবনের ৯৫ ভাগই ফুটবল, আর সবকিছু মিলে ৫ ভাগ।’অথচ ফুটবলার হওয়ার কথা তাঁর ছিল না। পূর্বপুরুষেরা সবাই ছিলেন আবাসন ব্যবসায়ী। মা পেস্ট্রি কোম্পানির মালিক। তবু ছোট্টবেলা থেকে ফুটবলই হয়ে গেল তাঁর জীবন। কতসব খেলনা এনে দিতেন মা-বাবা, কিন্তু ফুটবল ছাড়া অন্য কোনো খেলনা ছুঁয়েও দেখতেন না। ৫ বছর বয়সেই স্থানীয় একটি ‘ফাইভ-এ-সাইড’ টুর্নামেন্টে খেলে ফ্যাব্রিগাসের ফুটবলার জীবনের শুরু। আট-নয় বছর বয়স থেকে শুরু করেন মাতারাও ক্লাবে খেলা। পেশাদার ফুটবলার হওয়ার চিন্তা মাথায় তখনো না ঢুকলেও ফুটবল নিয়ে ছিলেন ভীষণ সিরিয়াস। মা নুরিয়া এখনো স্পষ্ট মনে করতে পারেন, সেই আট বছর বয়স থেকেই ম্যাচের আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন ফ্যাব্রিগাস। ওই বয়স থেকেই ফাস্ট ফুডের ধারেকাছে যেতেন না, প্রিয় খাবার ছিল স্যুপ, মাছ আর ফলমূল!মাতারাও ক্লাবে দারুণ প্রতিভাবান একটি ছেলে খেলছে জেনে দেখতে গেলেন বার্সেলোনার স্কাউট রোদোলফো বোয়েল। কাউকেই মনে ধরল না। কদিন পর আবার গিয়েও একই অবস্থা। তৃতীয়বার গিয়ে একটি ছেলেকে ভালো লেগে গেল। কোচকে গিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেকে আগের দুবার দেখিনি কেন? ‘আমি জানতাম, সেসকে দেখলেই আপনি ওকে নিয়ে যাবেন, তাই লুকিয়ে রেখেছিলাম!’ দুপক্ষের অনেক রশি টানাটানির পর ঠিক হলো ওই বছরটা ফ্যাব্রিগাস মাতারাওয়ে খেলবেন, আর সপ্তাহে একদিন বার্সার একাডেমিতে অনুশীলন। পরের বছর থেকে হয়ে যাবেন বার্সার।বার্সার একাডেমি ‘লা মেসিয়া’তে পা রাখলেন ১০ বছর বয়সে। যাঁদের ছাড়া বর্তমান বার্সেলোনা দলকে ভাবা যায় না, তাঁদের অন্যতম দুজন লিওনেল মেসি ও জেরার্ড পিকেকে সে সময় পাশে পেয়েছিলেন ফ্যাব্রিগাস। একাডেমিতে থাকতেই সুনাম ছড়িয়ে পড়লেও তিনি বুঝতে পারছিলেন বার্সেলোনায় এত সব ভালো ফুটবলারের মধ্যে দলে জায়গা করে নিতে অনেকটা সময় লেগে যাবে তাঁর। সিদ্ধান্ত নিলেন ক্লাব বদলানোর। আর্সেনালের যুবদলের সঙ্গে এক প্রদর্শনী ম্যাচে ফ্যাব্রিগাসকে মনে ধরল গানারদের। দ্রুতই প্রস্তাব এল, ফ্যাব্রিগাসও দেরি করেননি সিদ্ধান্ত নিতে। ১৬ বছর বয়সে পা রাখলেন ইংল্যান্ডে।‘ইংলিশ ফুটবল কী জিনিস’ প্রথম অনুশীলন সেশনেই বুঝে যান ফ্যাব্রিগাস। বল কাড়তে গিয়ে পায়ে লাথি দিয়ে তাঁকে ফেলে দেন কোলো তোরে। বার্সায় হলে হয়তো ‘বাচ্চা ছেলে’ বলে সবাই সহানুভূতি দেখাত, এখানে কেউ ভ্রূক্ষেপই করল না! ‘টাফ’ ফুটবলের সঙ্গে মানিয়ে নিলেন দ্রুতই। তাই তো ১৬ বছর ১১৭ দিন বয়সে আর্সেনালের সবচেয়ে কম বয়সী হিসেবে হয়ে গেল অভিষেক। মাত্র ২১ বছর বয়সেই ক্লাবের অধিনায়ক।আর্সেনালের হয়ে খেলার বয়স আর সাবেক জিমন্যাস্ট ও বর্তমানে মনোবিদ কার্লার সঙ্গে তাঁর সম্পর্কের বয়স প্রায় সমান। সেই ১৬ বছর থেকেই তাঁর জীবনে মেয়েবন্ধু এই একজনই। কাকতালীয়ভাবে তাঁদের সম্পর্কের বয়স যেদিন পাঁচ বছর পূর্ণ হলো, সেদিনই অধিনায়ক হওয়ার খবরটি তাঁকে জানিয়েছিলেন ওয়েঙ্গার! কার্লাকে দেওয়ার মতো সময় অবশ্য তাঁর খুবই কম। দিনে ১০ ঘণ্টার একটু কম ঘুম হলেও তাঁর ভীষণ ক্লান্তি লাগে!‘লা মেসিয়া’র দিনগুলো থেকেই মনেপ্রাণে আদর্শ মেনেছেন পেপ গার্দিওলাকে। তাঁর একটা উপহার এখনো সযত্নে আগলে রেখেছেন। বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ফ্যাব্রিগাসকে সান্ত্বনা দিতে নিজের ৪ নম্বর জার্সিটা উপহার দিয়েছিলেন গার্দিওলা, সেটায় লেখা ছিল, ‘একদিন বার্সার এই ৪ নম্বর হবে তুমি’। পুরো বার্সেলোনা দিন গুনছে, কবে সত্যি হবে গার্দিওলার সেই লেখা! আরিফুল ইসলাম