সৈকত মাতালেন জেমস ও শ্রেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের বালুকাবেলায় গানে গানে পর্যটক ও স্থানীয় শ্রোতাদের মাতিয়ে রাখেন ব্যান্ডশিল্পী জেমস, ভারতের শ্রেয়া ঘোষাল এবং এই প্রজন্মের শিল্পীরা। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বোর্ড কাউন্সিল নিরাপদ সৈকতের দাবি এবং কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে ‘বিপিএল টি-টোয়েন্টি ওপেন এয়ার কনসার্ট’-এর আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী নিশিতা, রিংকু, নির্বাচিতা, ইমরান, ইন্ডিয়ান আইডল অমিত পাল, শিপ্রসাধ মায়াসহ একঝাঁক নবীন শিল্পী শ্রোতাদের গান শোনান।‘বাঁশি শুনে কি ঘরে থাকা যায়’ গানটি গেয়ে কনসার্টের সূচনা করেন বাংলাদেশের শিল্পী নির্বাচিতা। এরপর মঞ্চে আসেন ইমরান, নিশিথা, রিংকু, ভারতের শিল্পী অমিত পাল ও শিপ্রসাধ মায়া। শ্রেয়া ঘোষাল শুরু করেন, ‘তেরে মেরে, তেরে মেরে’ গানটি দিয়ে। পরে ‘জেরাসে দিল মে’ গেয়ে শোনান তিনি। সব শেষে মঞ্চে আসেন বাংলাদেশের নগর বাউলখ্যাত জেমস। ‘ভিগি ভিগি’ গানটি দিয়ে তিনি শুরু করেন।