সৈকতে নববধূর শ্লীলতাহানির অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে নববধূর শ্লীলতাহানির অভিযোগে দুই পর্যটন পুলিশকে (ট্যুরিস্ট পুলিশ) আজ শনিবার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে বিভাগীয় তদন্ত করা হচ্ছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে টাকা, মোবাইল লুটসহ নববধূকে ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানির অভিযোগ করা হয়। এসব অভিযোগে পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।ওসি বলেন, আজ এ ব্যাপারে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।মামলাটির তদন্তের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের পাহাড়তলী এলাকার সদ্যবিবাহিত এক যুবক তার স্ত্রীকে নিয়ে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে বেড়াতে যান। এ সময় সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের দুই সদস্য হাবিলদার জাকির হোসেন ও কনস্টেবল শহীদ উদ্দিন তাঁদের ডেকে পাশের ঝাউবনে নিয়ে যান। এরপর নববিবাহিত দম্পতি স্বামী-স্ত্রী কি না, তা যাচাই করার কথা বলে দুজনকে আলাদা করা হয়। পরে পুলিশের দুই সদস্য নববধূকে ধর্ষণের চেষ্টা চালান। এই সময়ে নবদম্পতি চিত্কার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শহরে নিয়ে আসেন।রাতে ওই যুবক কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।