সৈকতে স্পিডবোট উল্টে ১০ পর্যটক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে আজ শনিবার দুপুর ১২টার দিকে একটি স্পিডবোট উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। স্থানীয় ইয়াছির লাইফ গার্ড স্টেশনের ডুবুবিরা এঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেন। বর্তমানে তাঁরা সুস্থ আছেন।পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজার টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্পিডবোটটি জব্দ করা হয়েছে।ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর সাবেক ডুবুরি মোস্তফা কামাল জানান, দুপুর ১২টার দিকে একটি স্পিডবোট নিয়ে আট পর্যটক সমুদ্রে বেড়াতে বের হন। ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে গেলে ১১ বছরের এক শিশুসহ আট যাত্রী ডুবে যায়। অপর দুই পর্যটক সমুদ্রে গোসল করার সময় ওই স্পিডবোটের ধাক্কায় আহত হন। পরে তাঁদের উদ্ধার করা হয়।