সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলায় সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশটি আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আগের তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি সেখানে ভোট গ্রহণের দিন ধার্য আছে।এর আগে ২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভাটির নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছিলেন।