সৈয়দপুরে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ১৬ অক্টোবর উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান। রেলওয়ে মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম আজিজুল হক।