সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে রহমতুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যালয়টি একাদশ বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। ২ নভেম্বর রেলওয়ে মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পৌরসভার মেয়র আখতার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নূরুল আমিন, সানজিদা বেগম, বখতিয়ার কবির প্রমুখ। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালাউদ্দিন।এর আগে গত ২৮ অক্টোবর উপজেলা পর্যায়ে ওই প্রতিযোগিতা শুরু হয়। এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান।