সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বাইপাস সড়কের সরকারপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। আজ রোববার দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর হলেন ঠাকুরগাঁওয়ের ভূল্লি এলাকার মো. আলীর স্ত্রী আমেনা খাতুন (৩৮) ও তাঁদের মেয়ের রুপালী (২২) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নোমান (২০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিআরটিসির ওই বাসটি গাইবান্ধা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে ওই এলাকায় বাইপাস সড়কের বাঁকে মোড় নেওয়ার সময় বাসের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।