সোনাইমুড়ীতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে ও তত্সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম আজ মঙ্গলবার দুপুরে ওই আদেশ জারি করেন। এ সময় ওই সব এলাকায় সব ধরনের মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।যোগাযোগ করলে ইউএনও হাসিনা বেগম ১৪৪ ধারা জরির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা একটা থেকে আদেশটি কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবত্ থাকবে। আদেশ জারির পরই বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ইউএনও।উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত বেশ কয়েকবার নান্দিয়াপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।