সোনাইমুড়ীতেও বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মানিক টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি।নির্বাচনে মোতাহের হোসেন পেয়েছেন চার হাজার ৫২১ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. নুরুল হক তিন হাজার ৭৮৮ ভোট পেয়েছেন।সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম মোতাহের হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। আজ শনিবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।জানতে চাইলে হাসিনা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, কোনো ধরনের সংঘাত ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।