সোনাক্ষী-ক্যাটরিনার ঝগড়া মেটালেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশিদিন আগের কথা নয়; শত্রুঘ্ন তনয়া সোনাক্ষী সিনহা আর ক্যাটরিনা কাইফের মধ্যকার ‘বেড়াল যুদ্ধ’ পত্রিকার মুখরোচক বিষয় হয়ে উঠেছিল। সে সময় ক্যাটের পেছনে ভালো মতোই লেগেছিলেন সোনাক্ষী। সম্প্রতি এক খবরে মুম্বাই মিরর জানিয়েছে, সে বিবাদ মিটিয়ে ফেলেছেন দুজনে। অবশ্য এর পেছনে কলকাঠি নাড়ার জন্য সবাই কেন জানি সালমানের কথাই বলছেন। প্রখ্যাত ভারতীয় অভিনেতা শত্রুঘ্নের আদরের মেয়ে সোনাক্ষী যে বড় হয়ে উঠেছেন তাঁর আচরণে তিনি তা স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন। এর আগে ক্যাটরিনার মান ভঞ্জনে এসএমএস পাঠিয়েছিলেন সোনাক্ষী। যদিও সে সময় প্রত্যুত্তরে নিশ্চুপই ছিলেন ক্যাটরিনা। কিন্তু সালমানের এ দুই নায়িকা সোহায়েল খানের স্ত্রীর একটি স্পার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সেখানে যাওয়ার পরপরই সবকিছুর আপসরফা হয়েছে।শুক্রবার ২০ এপ্রিল মুখোমুখি হয়েছিলেন এ দুজন। অভিনেতা সোহায়েল খানের স্ত্রী সীমা খানের নতুন একটি স্পার উদ্বোধনী অনুষ্ঠানে। ক্যাটরিনা ও সোনাক্ষীর উষ্ণ আলিঙ্গন দেখেই উপস্থিত সবাই বুঝে গেছেন ঝগড়া মিটিয়ে ফেলেছেন দুজন। নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে উপস্থিত একটি সূত্রের বরাতে মিরর আরও জানিয়েছে, পুরো স্পা এলাকা ঘুরে ঘুরে এ দুজন তাঁদের বিভিন্ন অনুভূতি আর স্পা নিয়ে মতবিনিময় করেছেন। আর সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য বা লক্ষণীয় ছিল—অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান স্বয়ং!