সোনাগাজীতে অস্ত্রসহ যুবদলের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের চট্টগ্রাম সমাজ এলাকা থেকে আবদুল মালেক (৩০) নামে যুবদলের একজন কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার বিকেল তিনটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল মালেক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও যুবদলের কর্মী। তিনি সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় তিনটি মামলা রয়েছে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। পরে এলাকাবাসীর সাহায্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর কাছ থেকে একটি গুলিসহ দেশে তৈরি একটি এলজি ও একটি লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ।সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল মালেকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করবে।