সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে আশ্বাস দিয়েছে চীন: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠায় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। আজ সোমবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত চীন সফরের নানা বিষয় সম্পর্কে জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।