সোনাদিয়ায় বন বিভাগের জায়গা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে উপকূলীয় বন বিভাগের অবৈধ দখলে থাকা প্রায় ৬০০ একর জমি উদ্ধারে আজ শনিবার সকাল নয়টা থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চারদলীয় জোট সরকারের আমলে ভূমিদস্যূরা দিনদুপুরে প্যারাবন কেটে দ্বীপটির প্রায় এক হাজার ৫০০ একর জায়গা অবৈধভাবে দখল করে নেয় এবং সেখানে ১৩টি চিংড়ির ঘের করে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৮০০ একর জমি উদ্ধার হলেও বাকি জমি উদ্ধার করা যায়নি।উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগী কর্মকর্তা (ডিএফও) সুনিল কুমার কুণ্ডুর নেতৃত্বে আজ সকালে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, র্যাব, পুলিশ ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। বেলা একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল বলে কক্সবাজার উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান নিশ্চিত করেন।