সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের ট্রাকচালকদের মধ্যকার সংঘটিত সংঘর্ষের কারণে আজ রোববার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, আজ সকালে বন্দরের পানামা গেটের কাছে সাইড দেওয়া নিয়ে উভয় দেশের দুজন ট্রাকচালকের মধ্যকার বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমস্যা সমাধানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইউএনবি