সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের মহাপরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের মহাপরিকল্পনার খসড়া সম্পর্কে অবহিত হয়েছেন।প্রধানমন্ত্রীর সামনে পাওয়ার পয়েন্টে মাস্টারপ্ল্যানটি উপস্থাপন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, সোহরাওয়ার্দী উদ্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে এই সাংস্কৃতিক বলয় নির্মিত হবে।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। বাসস।