সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ চারজনকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী, শ্যালক ও দুই গৃহকর্মীকে গতকাল শুক্রবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী শামিমা ইসলাম (৪২), শ্যালক রানা ইসলাম (২৫), দুই গৃহকর্মী মনি আক্তার (২০) ও রেখা আক্তার (১৪)। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দেশের বাইরে আছেন। গতকাল রাতে কে বা কারা বাড়িতে ঢুকে ওই চারজনকে হত্যা করে। আজ সকালে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।