সোনালি আঁশের ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের চালে পাটের শিকেয় হাঁড়ি ঝুলিয়ে রাখার সেই রেওয়াজ আজ আর তেমন একটা দেখা যায় না। তবুও এ দেশের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পাট। আর পাট যাতে আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, সে জন্যই আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে অভিনব সব পণ্য তৈরি হচ্ছে পাট দিয়ে। এ ধরনের পাটজাত পণ্য নিয়ে ‘ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ’-এর আয়োজনে ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল আন্তর্জাতিক পাট মেলা। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের তৈরি করা নানা ধরনের পাটপণ্য ঠাঁই পায় এ মেলায়। পাশাপাশি পাটের পণ্যের ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল সেখানে। লেখা: কাওছার শাকিল