সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তিনি আগের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।১৯৭৬ সালে ফিন্যান্স বিভাগ প্রতিষ্ঠার আগে ১৯৭৩ সালে হাবিবুর রহমান একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগেরও চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৬৯-৭০ সালে তিনি পাকিস্তান সরকারের বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।