সোনালী ব্যাংকের চেয়ারম্যানও বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বর্তমান চেয়ারম্যানদের মেয়াদ আরও দুই বছর করে বাড়িয়েছে সরকার। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।সব ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ানো হলেও সোনালী ব্যাংকের চেয়ারম্যানের বিষয়ে ‘পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন’ বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রসঙ্গত, সম্প্রতি সোনালী ব্যাংকের রূপাসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ বিপুল অঙ্কের অর্থ জালিয়াতির মাধ্যমে তুলে নেয়। দেশের ব্যাংকের ইতিহাসে এত বড় অর্থ জালিয়াতির ঘটনা এর আগে ঘটেনি।এ ছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে।বর্তমানে ব্যাংকগুলোর দায়িত্ব পালনরত চেয়ারম্যানেরা হলেন—সোনালী ব্যাংকের কাজী বাহারুল ইসলাম, অগ্রণী ব্যাংকের খন্দকার বজলুল হক, জনতা ব্যাংকের আবুল বারকাত, রূপালী ব্যাংকের আহমদ আল কবির, বেসিক ব্যাংকের শেখ আবদুল হাই বাচ্চু ও সাবেক নৌবাহিনীর প্রধান এ তাহের। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাংকেরই পরিচালক শান্তি নারায়ণ ঘোষকে।