সোনিয়া ও মনমোহনের ছবির সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবিযুক্ত বিভিন্ন ব্যানার বা সাইনবোর্ড জাতীয় সড়ক থেকে খুলে ফেলা হচ্ছে। সোনিয়া গান্ধী ও মনমোহন সিং চান না তাঁদের ছবি দিয়ে সরকারিভাবে প্রচার হোক। এ কারণেই এগুলো খোলা হচ্ছে।ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ এর আগে সিদ্ধান্ত নেয় দেশটির বিভিন্ন জাতীয় সড়কে ২৫ কিলোমিটার পরপর সোনিয়া ও মনমোহন সিংয়ের ছবি দিয়ে উন্নয়ন কর্মসূচির ব্যানার বা বোর্ড লাগাবে। এগুলো লেখা হবে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষায়। এ লক্ষ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে এ ধরনের দেড় হাজার সাইনবোর্ড তৈরি করে তা টাঙানোর উদ্যোগ নেয়। আর এটা জানাজানির পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রী বা ইউপিএ চেয়ারপারসন কেউই চান না তাঁদের ছবি দিয়ে কোনো সরকারি সাইনবোর্ড লাগানো হোক। এর পরই সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, যেখানে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের ছবিসহ বোর্ড লাগানো হয়েছে তা খুলে নেওয়া হবে। অথবা ছবির জায়গায় নতুন করে কর্মসূচির কথা লেখা হবে।