সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দলের মুখপাত্র জনার্দন দিয়েবেদি এ কথা জানান। তবে সোনিয়ার রোগ সম্পর্কে তিনি কিছু জানাননি। জনার্দন দিয়েবেদি আরও বলেন, তাঁর অনুপস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য চার সদস্যবিশিষ্ট একটি প্যানেল গঠন করা হবে। সেখানে রাহুল গান্ধীও থাকবেন। কংগ্রেসের মহাসচিব জনার্দন দিয়েবেদি এক ঘোষণায় আরও বলেন, সোনিয়ার একটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক। ৬৪ বছর বয়সী সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৪ সালে তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। রয়টার্স।