সোনিয়া চতুর্থবারের মতো কংগ্রেসের সভাপতি হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনিয়া গান্ধি চতুর্থবারের মতো ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন। আজ বৃহস্পতিবার ছিল কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন দাখিলের শেষ দিন। ভারতের বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধি, কংগ্রেসশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলীয় প্রধানেরা আজ সোনিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় আবারও তাঁরই থাকছে সভাপতির পদটি।কংগ্রেসের ১২৫ বছরের ইতিহাসে সোনিয়াই একমাত্র নেতা, যিনি একটানা চারবারের জন্য দলের সভাপতি হচ্ছেন। ১৯৯৮ সাল থেকে তিনি এখনো এই পদে বহাল।১৯৯১ সালে তামিল গেরিলাদের হাতে স্বামী রাজীব গান্ধির মৃত্যুর পর সোনিয়াকে কংগ্রেস দলের হাল ধরতে বললেও তখন রাজি হননি তিনি। এমনকি তিনি দলের সদস্যপদ গ্রহণেও সম্মতি জানাননি। অবশেষে ১৯৯৭ সালে কংগ্রেসের কলকাতা প্লেনারি অধিবেশনের সময় সোনিয়া গান্ধি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। পরে ১৯৯৮ সালে দলীয় সভানেত্রী নির্বাচিত হন।