সোনিয়ার আমন্ত্রণে মমতার না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীর নৈশভোজের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জুলাই ওই নৈশভোজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে ইউপিএ-সমর্থিত প্রণব মুখার্জির সমর্থনেই নৈশভোজটি হবে।আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে, ১৮ জুলাইয়ের নৈশভোজে যোগ দেওয়ার জন্য মমতাকে সোনিয়া গান্ধীর পক্ষে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল আমন্ত্রণ জানান। কিন্তু মমতা সরাসরি না করে দিয়েছেন। এদিকে কাল শনিবার ইউপিএর একটি বৈঠকে মমতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু মমতা এই আহ্বানে নিজে সাড়া না দিয়ে রেলমন্ত্রী মুকুল রায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই নৈশভোজে শুধু ইউপিএর পার্লামেন্টের সদস্য ও জোটভুক্ত দলগুলোই আমন্ত্রণ পেয়েছে। যে মুহূর্তে ইউপিএর দুই দলের মধ্যে সমঝোতার সংকেত প্রকাশ্য হয়ে উঠছিল, ঠিক সে সময় আবারও সোনিয়ার এই নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মমতা।