সোনিয়ার সম্মানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজার খাজনা দেওয়ার দাবিতে উপজেলা ভূমি কার্যালয় ঘেরাও ও অবরোধ কর্মসূচি ছিল গতকাল সোমবার। কর্মসূচি সফল করতে খাজনা বাস্তবায়ন কমিটি এক মাস ধরে বিভিন্ন মৌজায় সভা-সমাবেশ ও ব্যাপক মাইকিং করে। কর্মসূচিতে অংশ নিতে ভুক্তভোগী লোকজন সকাল থেকেই উপজেলা সদরে আসতে থাকে। তবে হঠাৎ করেই গতকাল ওই কর্মসূচি বাতিল করা হয়। এ ব্যাপারে খাজনা বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি জুলফিকার হায়দার বলেন, ‘স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের অনুরোধে এবং সোনিয়া গান্ধী ঢাকায় আসায় তাঁর সম্মানে এ কর্মসূচি বাতিল করা হয়েছে।’ উপজেলার ১৪টি মৌজার ৩৫ হাজার একর জমির ভূমি উন্নয়ন কর দেওয়ার দাবিতে লক্ষাধিক ভুক্তভোগী এ আন্দোলন চালিয়ে আসছে। সখীপুর প্রতিনিধি