সোনিয়ার সুস্থতা কামনায় হাসিনার চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আজ সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার হয়েছে। সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি জানতে পেরেছি স্বাস্থ্যগত কারণে অস্ত্রোপচারের জন্য আপনি এখন দেশের বাইরে রয়েছেন। আমি আন্তরিকভাবে আশা ও প্রার্থনা করছি, কোনো রকম বিপত্তি ছাড়াই সফলভাবে অস্ত্রোপচার প্রক্রিয়া শেষ হোক।’