সোমবার রংপুর বিভাগে আধাবেলা হরতালের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগে আগামী সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রংপুরের আট জেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল আজ শনিবার এ হরতাল আহ্বান করে। আজ বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই হরতালের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন নবী। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রইস আহমেদসহ রংপুর বিভাগের আট জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।