সোমবার সচিবালয় দর্শনার্থীমুক্ত থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে সপ্তাহে প্রতি সোমবার সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে না দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।এর কারণ হিসেবে নিরাপত্তা শাখা জানিয়েছে, সাধারণত প্রতি সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত হয়েছে।