সোমবার সচিবালয় দর্শনার্থীমুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবারের পরিবর্তে সোমবার সচিবালয়ে দর্শনার্থীমুক্ত দিবস করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ওই দিন দর্শনার্থীমুক্ত দিবস করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন বলে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া দর্শনার্থী থাকলে মন্ত্রী ও সচিবেরা তাঁদের নিয়ে ব্যস্ত থাকেন। ফলে বৈঠকের ব্যাঘাত ঘটে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।বৈঠকে বঙ্গোপসাগরে মত্স্যসম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও আহরণ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। আবুল কালাম আজাদ জানান, মত্স্যসম্পদের সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০টি মিড ওয়াটার ট্রলার চাওয়া হয়েছে।বৈঠকের শুরুতে ক্ষুদ্র ও কুটির শিল্প অর্থায়ন ট্রাস্ট আইন-২০১১-এর খসড়া উত্থাপিত হলেও আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এই খসড়া ফেরত পাঠানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।