সোমবার সারা দেশে জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।কক্সবাজার শহরে আজ শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে জেলা জামায়াতে ইসলামী।সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ ও শতাধিক আহত হন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই চারজনের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হরতালের ডাক দেওয়া হয়েছে বলে দলের বিবৃতিতে জানানো হয়েছে।এদিকে একই দাবিতে কক্সবাজারে কাল শনিবার ও রোববার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। আজ সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জি এম রহিমুল্লাহ হরতালের এ ঘোষণা দেন।