সোমবারের হরতাল প্রত্যাখ্যান করেছেন রংপুরের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জামায়াতের ডাকা আগামী সোমবারের হরতাল প্রত্যাখ্যান করেছেন রংপুরের ব্যবসায়ীরা। ওই দিন ব্যবসায়ীরা রংপুরে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখবেন। আজ শনিবার দুপুরের দিকে জেলা পরিষদ সুপার মার্কেট সমিতির কার্যালয়ে বিভিন্ন এলাকার মালিক ও সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের সংগঠনের ডাকা হরতাল ব্যবসায়ীরা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন। হরতালের দিন সব দোকানপাট খুলে রাখা হবে।’এদিকে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রংপুরেও চলছে আন্দোলন। ব্যবসায়ীরা জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়ে রংপুরের গণজাগরণ মঞ্চের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ব্যবসায়ীরা হরতাল প্রত্যাখ্যান করার সিদ্ধান্তটি তাঁদের জানান।এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম ও মুসলিম উদ্দিন। নবজাগরণ মঞ্চের মধ্যে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাখাওয়াত রাঙ্গা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রহমান প্রমুখ।